ICMAB CMA FACTS

#Facts_about_CMA
.
.
.
.
.
1. ICMAB( Institute of Cost & Management Accountants of Bangladesh)
প্রতিষ্ঠান থেকে
CMA(Cost & Management Accountants)
ডিগ্রিটা প্রদান করা হয়।
.
2. একজন স্টুডেন্ট সব সাবজেক্টে পাস করার পর তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারলে তাকে ACMA= ASSOCIATE COST & MANAGEMENT ACCOUNTANT বলে গন্য করে থাকে।
তারপর বছর পাঁচেক পর নিদিষ্ট কিছু বিষয় এবং শর্তাদি পূরন সাপেক্ষে FCMA = FELLOW COST & MANAGEMENT ACCOUNTANT বলা হতে থাকে।
.
3. ইন্টারমিডিয়েট বা অনার্স চলাকালীন সময়ে ভর্তি হলে 2000 মার্কের 20 টা সাবজেক্ট পড়তে হয়।
অনার্সের পর ভর্তি হলে 1700 মার্ক পড়তে হয়।
.
4. Accounting, Finance,Marketing, Management এ অনার্স করা থাকলে এবং CGPA 3+ থাকলে LEVEL 2 বা BUSINESS LEVEL এ চারটা সাবজেক্ট ছাড় পাবে । তাহলে ওই স্টুডেন্টকে 1300 মার্ক পাস করতে হবে।
.
5. CMA তে কোনো নির্দিস্ট পাস মার্ক নেই। 33 পেলে পাস বা 50 পেলে পাস এমন কোনো নির্দিস্ট পাস মার্ক নির্ধারন করা নেই। প্রশ্নের সহজ কঠিনের উপর ভিত্তি করে প্রতি এক্সামে পাসের নম্বর চেঞ্জ হয়। পাস মার্ক কত কোনো স্টুডেন্ট বলতে পারে না। এক্ষেত্রে খুবই গোপনীয়তা রক্ষা করা হয়।
.
6. বছরে দুইবার এক্সাম হয়। জুন আর ডিসেম্বর অথবা, জুলাই আর জানুয়ারী।
.
7. সব মিলিয়ে খরচ হয় 100000 টাকারও কম। সরকারি প্রতিষ্ঠান তাই কম খরচে পড়ার ব্যবস্থা। বাৎসরিক সাবস্ক্রিপশন চার্জ দিতে হয় 1500 টাকা।
.
8. সাবজেক্ট প্রতি এক্সাম ফি 500 থেকে 625 টাকা সর্বোচ্চ। আর করেসপন্ডনসে ভর্তি হলে এসাইনমেন্ট জমা না দিলে প্রতি সাবজেক্টে 500 টাকা জরিমানা দিতে হবে।
আর কোচিং এ ভর্তি হয়ে ক্লাস 75% এর নিচে হলে প্রতি সাবজেক্টের জন্য 500 টাকা জরিমানা দিতে হবে।
.
9. দুইটা প্রদ্ধতি আছে ভর্তি হওয়ার যেকোনো একটা গ্রহন করা যায়।
কোচিং প্রদ্ধতি আর করেসপন্ডনস প্রদ্ধতি।
কোচিং প্রদ্ধতিতে ভর্তি হলে ক্লাস করতে হয় 75 % এটেনডেন্স দরকার হয়। সম্ভব না হলে করেসপনডেন্সে ভর্তি হতে হয়। এক্ষেত্রে ক্লাস না করলেও চলে তবে প্রতি সাবজেক্টের এসাইনমেন্ট জমা দিতে হয়।
এসাইনমেন্ট না দিলে বা ক্লাস না করতে পারলে প্নতি সাবজেক্টে 500 টাকা জরিমানা দিলে এক্সাম দিতে পারবে।
.
10. CMA প্রফেশনাল ডিগ্রি। এটাকে অনার্স মাস্টার্সের সাথে তুলনা করা যাবে না। গতানুগতিক পড়াশোনার চেয়ে এখানে বাড়তি কেয়ার নিয়ে পড়াশোনার দরকার হয়। প্রতিটি সাবজেক্টের জন্য একাধিক বইয়ের দরকার হয় বা পড়তে হয়।
অংকের সাবজেক্টের জন্য অনেক সময় পাঁচটা থেকে সাতটা বইও পড়া লাগতে পারে।
.
11. এক্সামের 50 - 60 দিনের মধ্যে সাধারনত রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্টে মার্ক ব্যবহার করা হয় না। গ্রেড ব্যবহার করা হয়। এই গ্রেড অন্য যেকোনো গ্রেড থেকে আলাদা।
.
12. মূলত অনার্সের পর দুই বছরের কোর্স বলা হলেও এভারেজে 4 থেকে 6 বছর লেগে যায় একেকজন স্টুডেন্টের। ভর্তির সময় রেজিস্ট্রেশনটার মেয়াদ দেয়া হয় 10 বছর। কারো কারো 10 বছরের উপরে লাগে তাদের পূনরায় রেজিস্ট্রেশনটা করতে হয়।
.
13. মোট 5 টা LEVEL পড়তে হয়।
Level 3 পর্যন্ত কেউ পাস করতে পারলে সে নিজেকে PARTLY QUALIFIED বা CMA(INTER) বলে দাবি করতে পারে।
.
14. লাইব্রেরি ইউজ করতে চাইলে ভর্তির পর লাইব্রেরিতে যোগাযোগ করে লাইব্রেরি কার্ড তৈরি করে নিতে হবে।
প্রতিবছর লাইব্রেরি কার্ড রিনিউ করতে হয়। বাৎসরিক রিনিউ খরচ হবে 300 টাকা।
এছাড়া লাইব্রেরি ইউজে আর কোনো খরচ কখনোই দিতে হয় না। লাইব্রেরিতে অসংখ্য বই আছে সেগুলোও ইউজ করতে পারবেন।
.
15. সম্পূর্ন পড়াশোনা লেখা ইংলিশে, সুতরাং ইংলিশে দুর্বলতা থাকলে সমস্যা হতে পারে।
.
16. যেকোনো সাবজেক্টে ফেল করলে আজীবন এক্সাম দেয়া যায়। বয়স লিমিটেশন বলে কিছু নেই। যেকোনো বয়সে যেকেউ ভর্তি হতে পারেন। ভর্তির জন্য কোনো এক্সাম দিতে হয় না।
.
17. ইন্টারমিডিয়েটের পর ভর্তি হতে চাইলে SSC + HSC মিলিয়ে 8 (আট )পয়েন্ট থাকতে হবে। আট পয়েন্ট না থাকলে ভর্তি হতে পারবে না।
আর যেকোনো সাবজেক্টে অনার্স করলেই সিএমএ তে ভর্তি হওয়া যায়। সাইন্স আর্টসের অসংখ্য স্টুডেন্ট সিএমএ করছেন বর্তমানে।
.
18. এসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এটা ICMAB এর ওয়েব সাইটে দেয়া আছে। গুগলে সার্চ দেবেন- "ICMAB ASSIGNMENT" আশা করি পেয়ে যাবেন। # ASSIGNMENT FILE আপনার ERP একাউন্টে ভর্তির পর সেন্ট করবে। ERP তে ফাইলগুলো আসার পর থেকে ত্রিশ দিন সময় পাবেন এসাইনমেন্ট হাতে লিখে জমা দেওয়ার।
ডেট ওভার হয়ে গেলে জরিমানা দিতে হবে।
.
19. ICMAB এর আছে সমৃদ্ধ একটা ওয়েবসাইট - icmab.org.bd
সমস্ত প্রশ্নের উত্তর এই ওয়েবসাইটে পাবেন।
দরকার একটু সময় দেয়া।
.
20. ভর্তির পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে। ERP তে একটা একাউন্ট পাবেন যা পাসওয়ার্ড প্রটেক্টেড। আপনার সমস্ত ডিটেলস ওখানে থাকবে। যেমন পাস, ফেল, এসাইনমেন্ট, ফরম ফিলাপ, পেমেন্ট রেকর্ডসহ অনেক তথ্য পেতে থাকবেন।
.
21. ICMAB এর মূল ব্রান্চ হলো ঢাকার নীলক্ষেতে, কাটাবন রোডে। এছাড়া খুলনা, চট্টগ্রামে ব্রান্চ আছে। রাজশাহী, কুমিল্লা, যশোরে আছে স্টাডি সেন্টার। যেকোনো একটাতে ভর্তি হলেই হয়- পড়াশোনা সম্পূর্ন নিজেকে করতে হয়।
কোচিং প্রদ্ধতিতে ভর্তি হলে 15 বা 30 টা ক্লাস হয় যাতে একজন স্টুডেন্ট বেশি হলে বেসিকটা ধরতে পারে। শুধু ক্লাস করে সিলেবাস কভার করা সম্ভব নাহ।
.
22. ICMAB তে বর্তমানে নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাস দুইটারই কার্যক্রম পড়াশোনা পরীক্ষা আলাদা ভাবে চলছে। পুরাতন সিলেবাস বিলুপ্ত হবে 2020 সালের শেষে।
.
23. ICMAB এর নতুন সিলেবাসটা CIMA UK এর 2010-2014 সালের সিলেবাসকে এডপ্ট করেছে। সুতরাং আমাদের CIMA UK এর ওই সিলেবাসের বইপত্র পড়তে হয়।
.
24. CMA কমপ্লিট হলে 3 টা এক্সাম (P3,F3,E3) পাস এবং 2 টা কেস স্টাডি( MANAGEMENT LEVEL + STRATEGIC LEVEL) জমা দিয়ে পাস করলে CIMA UK এর ডিগ্রিটা নেয়া যায়। আর যারা FCMA তারা শুধুমাত্র একটা কেস স্টাডি জমা পাস করলেই এই CIMA ডিগ্রিটা নিতে পারেন আর যারা ACMA তারা 2 টা এক্সাম 1 টা কেস স্টাডি পাস করলে CIMA ডিগ্রিটা নিতে পারবেন।
.
25. CMA কমপ্লিট করে 5 টা সাবজেক্ট পাস করলে ACCA ডিগ্রিটা নেয়া যায়।
ACCA তে 13 টা সাবজেক্ট 8 থেকে 9 টা ছাড় পাবেন। বিদেশ যাওয়ার প্লান থাকলে ACCA, CIMA এসব ডিগ্রি খুবই হেল্পফুল।
.
26. CMA এর পর CA করা যায়। CA তে চারটা সাবজেক্ট ছাড় পাবেন এবং আর্টিকেলশীপের সময় তিন বছরের জায়গায় দুইবছর করতে হবে।
.
27. অনেক জিজ্ঞাসা করেন প্রাইভেট পড়তে হয় কিনা-
অনেকে প্রাইভেট পড়েন আবার অনেকে নিজে নিজে পড়েই পাস করেন। সবার মেধা একরকম না। প্রাইভেট পড়ার চেয়ে গ্রুপ স্টাডি বেশি সহায়ক বলে মনে করি।
28. ক্লাস হয় সাধারনত সন্ধ্যার পর । যেকেউ ক্লাসে এটেন্ড করতে পারেন। করেসপন্ডনসে ভর্তি হলেও ক্লাস করতে বাধা নেই।
.
29. NEW SYLLABUS Levels & Subjects:
.
MATH Subject defines by= M
THEORETICAL Subjects defines by= T
.
a. Level 1 : Knowledge level 3 subjects (Principle of Accounting(M),
Business Communication(T),
Principle of Business & Economics(T)
.
b. Level 2 : Business Level 5 subjects (
Financial Acc.(M) ,
Management Acc(M). ,
Mathematics(M),
Economics(T),
Ethics(T)
.
c. Level 3 : Operational Level 4 subjects{ P1(M), F1(M), E1(T), R1(T)}
.
d. Level 4 : Management Level 4 subjects{P2(M), F2(M), E2(T), R2(M)}
.
e. Level 5 : Strategic Level 4 subjects{P3(M), F3(M), E3(T), R3(T)}
.
30. একজন স্টুডেন্ট নলেজ লেভেল পার করার পর বা যারা অনার্স শেষ করে ভর্তি হন তারা একসাথে দুইটা লেভেলে একসাথে ভর্তি হতে পারেন Level 2+3 । দুইটা লেভেলের ফরম ফিলাপ একবারে করতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। তবে শর্ত হলো Level 2 এর পাঁচটা সাবজেক্টের সবগুলোতে পাস না করতে পারলে Level 4 এ ভর্তি হতে পারবেন না।
এভাবে Level 3 যে পর্যন্ত কমপ্লিট না হচ্ছে Level 5 এ ভর্তি হতে পারবেন না।
.
31. ভর্তি থেকে শুরু করে সমস্ত পেমেন্ট করতে হয় ব্যাংকের মাধ্যমে- "Bank Asia" তে। পুরোপুরি স্বচ্ছতা এক্ষেত্রে রয়েছে এবং টাকা ব্যাংক রিসিভ করলে পোস্টিং যথাযথ করার পর আপনার দেয়া নম্বরে পেমেন্ট রিসিভের এসএমএস আসবে এবং ইমেলে কনফার্মেশন মেসেজ পাঠাবে। সবশেষে ERP তে সমস্ত পেমেন্ট রের্কড থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত।
.
32. সবমিলিয়ে বর্তমানে সিএমএ মেম্বারের সংখ্যা 1400 জন। এই সংখ্যাটা বিগত 42 বছরে তিল তিল করে গড়ে উঠেছে !!! 1, 2 , 3, 4 , 5 এভাবে। বাংলাদেশে 1977 সাল থেকে এই ডিগ্রিটার কার্যক্রম শুরু হয়েছে। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র 1400 মেম্বার অর্থাৎ সোয়া এক লাখে মাত্র একজন সিএমএ হোল্ডার !!!
.
33. 1400 মেম্বারের মধ্যে প্রায় 200 মেম্বার বিশ্বের বিভিন্ন দেশে জব করছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, অস্ট্রেলিয়ায় অধিক সংখ্যক সিএমএ হোল্ডার জব করছেন।
.
34. সিএমএ'র বিগত সালের রেজাল্টগুলো পাবেন ICMAB NOTICE BOARD এ।গুগলে এই নামে সার্চ দিলেও পাবেন। এছাড়া যেকোনো ইনফো- বিজ্ঞপ্তি - পরীক্ষার রুটিন,ফরম ফিলাপের ডেট ইত্যাদি খবরাখবর সব নোটিশ বোর্ডে পাবেন।
.
35. সিএমএ'র স্টুডেন্ট মেম্বারদের জন্য নতুন একটা জবের পোর্টাল চালু করা হয়েছে- এটার লিংক হলো- cmajobs-bd. com
এখানে স্টুডেন্ট মেম্বাররা সিভি আপডেট করতে পারবেন। পোস্ট করা জবে এপলাই করতে পারবেন। এটা একদমই নতুন চালু করা হয়েছে- তাই স্টুডেন্ট মেম্বারদের সিভি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
.
.
.
.
.
বি:দ্র: বর্তমানে সিএমএ ডিগ্রিটা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। প্রায়দিন ইনবক্সে কেউ না কেউ সিএমএ সম্পর্কে জানতে চান তাদের জন্যই এই লেখাটা। পরবর্তীতে আরো ফ্যাক্টস ইনফো এ্যাড করা হবে ইনশা--- আল্লাহ।
যাদের মনে আরো প্রশ্ন আছে কমেন্ট করবেন।
জানাতে চেস্টা করবো।
কোনো তথ্যে ভুল থাকলে বলবেন সংশোধন করা হবে।
আমি আসলে আমার কাজটা আজ সহজ করে নিলাম।
বিগিনার দেখলেই এই লেখার লিংকটা শেয়ার করে দেবো।
.
ধন্যবাদ।
মুহাম্মদ নাফিজুর রহমান।
১৬ ফেব্রুয়ারি, ২০১৯

Comments

  1. ভাইয়া বিবিএ এর পর সিএমএ করতে চাইলে কি ২ বছর সর্বনিম্ন কোর্স নাকি কেউ চাইলে তার আগেও কম্পিলিট করা সম্ভব। আর সিএমএ তে কি আইসিএবি এর মত প্রাকটিক্যাল ওয়ার্ক(অডিটিং) আছে ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

P1 CMA PERFORMANCE OPERATION

Ethics CMA GE- 05