Ethics CMA GE- 05
#Ethics_পরামর্শ
GE -05 ( CORPORATE GOVERNANCE, BUSINESS LAW & ETHICS)
1. Ethics এ প্রতি এক্সামে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় আর প্রচুর স্টুডেন্ট পাস করে। জুন, 2018 তে শুধু ঢাকা ব্রাঞ্চে ক্যান্ডিডেড ছিলো 1008 জন!
2. CIMA text বইটা ভালো করে পড়তে হবে। সহজ জিনিস কঠিন ভাষায় লেখা, তবে অবশ্যই বইটার প্রতিটা টপিক ভালো করে বুঝে পড়তে হবে।
3. CIMA text এর জন্য Kaplan এবং BPP প্রকাশনীর দুইটা বইই কেনা উচিত। দুইটা বই কম্বাইন্ড করে পড়তে পারলে ভালো হবে।
4. এছাড়াও ফটোকপির দোকানে বিভিন্ন ধরনের নোট পাওয়া যায়। তবে এসব নোট শীট, cima text কমপ্লিট করার পর পড়া উচিত। মনোয়ার স্যারের শীট টা কালেক্ট করতে পারেন এবং পুরাতন সিলেবাসের প্রশ্নগুলো পাবেন সেগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে।
5. পূর্বের এক্সামে যতগুলো প্রশ্ন হয়েছে কালেক্ট করা এবং দৈনিক অন্তত 5 মিনিট করে প্রশ্ন গুলো দেখা ,এনালাইসিস করা, কোথা থেকে প্রশ্ন হচ্ছে আর কোন কোন টপিক বই থেকে ইলিমিনেট করা যায় সেটা বোঝার চেস্টা করা।
6. দ্রুত পড়ার চেস্টা করা। এক পৃষ্ঠা আধ ঘন্টা ধরে পড়ার কিছু নেই। এভাবে বই শেষ করতে পারবেন না। দ্রুত পড়ার অভ্যাস না থাকলে টাইমার ইউজ করেন, পড়ার গতি বাড়াতে চেস্টা করেন। একটা অধ্যায় ক্রমাগত রিভিশন করতে থাকেন। দেখবেন ভালো গ্রিপ চলে আসবে।
7. সপ্তাহভিত্তিক ভালো একটা প্লান করে সে অনুযায়ী পড়াশোনা করেন। যেমন হতে পারে এই সপ্তাহে আপনার টার্গেট 2 চ্যাপ্টার। নিজেকে পুরস্কৃত করার চিন্তা করুন - এমন হতে পারে : "এই সাত দিনে যদি 2 টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারি তাহলে ভালো রেস্টুরেন্টে গিয়ে নিজেকে ট্রিট দেবো।" :D বা অন্য কিছু।
8. অনেকে বাংলা বইয়ের খোজ করেন- তাদের জন্য :
♣Advanced auditing & professional ethics - hons 4th year
♣corporate governance - Mba
♣corporate law & practice - hons 4th year
তবে বাংলা বইয়ে সব টপিক পাবেন না। না পড়াই ভালো। সিলেবাস কভার হবে না।
9. R1 (LEGAL ENVIRONMENT OF BUSINESS)
টা এই সাবজেক্টের সাথে পড়তে পারলে ভালো হয়।
অনেক টপিক মিল আছে।
10. সিএমএ তে এ পর্যন্ত যতগুলো ইথিক্সের প্রশ্ন হয়েছে - সব গুলোর উত্তর করার চেস্টা করা। একই প্রশ্ন বারবার আসে।
ধন্যবাদ।
মুহাম্মদ নাফিজুর রহমান
৮ সেপ্টেম্বর, ২০১৮
Comments
Post a Comment