P1 CMA PERFORMANCE OPERATION
#P1_পরামর্শ
1. P1 টেক্সট বইটা খুবই ভালো করে পড়তে হবে। এক্সামে প্রশ্নের তিন ভাগের এক ভাগ অংশ থাকে থিওরিটিক্যাল বিভিন্ন প্রশ্ন নিয়ে। 20 মার্কের একটা অংকের প্রশ্নের মধ্যে বেশির ভাগ সময় 5-8 মার্ক থিওরি প্রশ্ন থাকে। পুরো বই ভালো করে পড়লে এক্ষেত্রে ভালো উত্তর করা সম্ভব। খাতায় যদি প্রশ্নের উপযুক্ত রিলেভেন্ট উত্তর লেখা হয়- 5 এ 5 পাওয়াও সম্ভব।
2. এ পর্যন্ত যতগুলো P1 প্রশ্ন হয়েছে- দেখা যায় বেশ কিছু টপিক বারবার আসছে- যেমন : ABC COSTING, PROJECT APPRAISAL(NPV), CASH/FLEXIBLE BUDGET, EOQ, RELEVENT COSTING, ইত্যাদি।
মেজর এসব অংকগুলোতে অবশ্যই দক্ষতা নিয়ে আসতে হবে। যেখানেই দেখবেন এ ধরনের অংক আছে সেখান থেকেই নিজে নিজে সলভ করার চেস্টা করবেন।
3. কমন পড়ার চিন্তাই করা যাবে না। আলাদা আলাদা নোট করতে হবে অংকগুলোর। একেকটা টপিকের ভিন্ন ভিন্ন নিয়মের অন্তত (15 - 20) টা করে ম্যাথ যদি করা যায় তাহলে সেই ম্যাথে ভালো একটা গ্রিপ আসতে বাধ্য। তখন যেখান থেকেই প্রশ্ন করুক এ্যাটেম্ট করা যাবে।
4. Project Appraisal করবেন:
a) CIMA QUESTION এ প্রায় 20 টার ম্যাথ আছে।
b) SMA PL-4 এ বেশ কিছু Exam standard ম্যাথ আছে। প্রায় 15 টা।
এভাবে মেজর ম্যাথ গুলোকে ফাইন্ড আউট করে আলাদা খাতায় সাজাবেন।পৃস্টা নম্বর দেবেন। প্রতিটি অংকের পাশে অংকটির বিশেষত্ব কি সেটা অল্প কথায় রিমার্ক করে রাখবেন। এতে পরবর্তী আপনি সহজ অংক, কঠিন অংকের একটা ধারনা পাবেন।
5. P1 এ গ্রুপ স্টাডি করতে পারলে ভালো হয়। একজন সিনসিয়ার পার্টনার পেলে গ্রুপ স্টাডি করবেন। P1 এর ব্যাপক সিলেবাস একা একা হতাশা চলে আসতে পারে। আমার P1 পাস করতে চারবার এক্সাম দিতে হয়েছিল।
আমি প্রায় ছয়মাসের মতো দুইজনের সাথে কনটিনিউয়াস গ্রুপ স্টাডি করেছি।
6. P1 এর জন্য প্রচুর বই + শীট কিনতে হবে। এগুলো P2 তেও লাগবে + F3 তে লাগবে।
বইয়ের লিস্ট:
a) Matz usry- Cost Acc.
b) Garrison- Management Acc.
c) Horngren - Cost Acc.
d) Working Capital Management ( NU BBA( Accounting-4th year)
e) Khan jain - Financial Management.
f) CIMA P1 TEXT + CIMA P1 QUESTIONS + CIMA P1 KIT.
g) CIMA F3 questions for Project Appraisal & working capital.
পুরাতন প্রশ্ন:(old syllabus):(2010-2018)
a) Cost Acc.-(Pl-1) for ABC costing, EOQ
b) Advanced cost Acc.- (pl-2) for Standard costing.
c) Management Accounting(pl-2) for Relevent costing, cash budget, flexible budget, cvp
d) SMA (pl-4) for project Appraisal.
e) ACCA F5 + F9 old questions.
7. P1 এর বিভিন্ন টপিকের অংক গুগলে আছে। ধরুন, আপনি EOQ এ বিশেষ দক্ষতা আনতে চান- কারন এটা প্রতিবছরই আসছে- গুগলে EOQ ম্যাথ লিখে সার্চ দেন, একটু প্রচুর অংক আছে। এটা জেনারেল নলেজ! যেসব অংক আপনি মনে করছেন টাফ বা পরবর্তীতে প্রাকটিশ করা যেতে পারে স্ক্রিনশট করে রাখলেন। আলাদা ফোল্ডারে EOQ লিখে রেখে দিলেন। ট্রাস্ট মি - সিএমএ তে গুছিয়ে পড়াশোনার গুরুপ্ত অনেক। এই যে EOQ এর কথা বললাম- যা কিনা P1 এর টপিক, June, 2018 এক্সামে F3 তে প্রায় 15 মার্কের EOQ থেকে প্রশ্ন এসেছে। Project Appraisal, P1 এর টপিক এটা এবার জুন, 2018 তে F3( 12 মার্ক) + E3( 20 মার্ক) তে এসেছে।
8. Relevent Costing টা আশা করছি এখন থেকে প্রতিবছর পাবেন। P1 কে পুরাতন সিলেবাসের Management Accounting দ্বারা কনভার্ট করা হয়েছে। সুতরাং Management Accounting এর পুরাতন প্রশ্ন কালেক্ট করে ওখান থেকে সমস্ত রিলিভেন্ট কস্টিং করে ফেলবেন। আমি রিলিভেন্ট কস্টিংটা শিখেছিলাম ইউটিউব থেকে ইন্ডিয়ান সিএ'র একজন স্যারের লেকচার থেকে। যেকোনো অংকের নাম লিখে ইউটিউবে সার্চ দিলে প্রচুর ভিডিও পাবেন।
9. ব্যাপক সিলেবাস দেখে ভয় পাওয়ার কিছু নেই। একবছর মেয়াদি একটা টার্গেট নেবেন P1 এর জন্য। দৈনিক ঘন্টা 3 করে সময় দেবেন। একদিক থেকে শুরু করেন- একসময় শেষ হবেই। যারা একটু কম পড়তে ইচ্ছুক বা শর্ট সাজেশন চান তাদের জন্য:
♣CIMA P1 TEXT,QUESTIONS, KIT
♣MANAGEMENT ACCOUNTING- PL-2 OLD SYLLABUS (2010-2018) সালের পুরাতন প্রশ্ন- উত্তর।
♣COST ACCOUNTING- PL-1 OLD SYLLABUS (2010-2018) সালের পুরাতন প্রশ্ন উত্তর।
পরিশেষ: P1 এ প্রচুর প্রাকটিসের বিকল্প নেই। P1 + P2 একসাথে প্রিপারেশন নিলে ভালো হয়।
মুহাম্মদ নাফিজুর রহমান
Comments
Post a Comment